কৃষি সময়
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

কৃষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া-ভাদালিয়া গ্রামে চাষ হচ্ছে বিভিন্ন জাতের মসলা। এ গ্রামের প্রায় সব সড়কে বসানো হয়েছে সারি সারি রঙিন খাঁচা। প্রায় ছয় হাজার খাঁচায় লাগানো হয়েছে দারুচিনি ও তেজপাতাসহ বিভিন্ন মসলাজাতীয় চারা। বাড়ির আঙিনা, উঠান, পুকুর ও খাল পাড়সহ পতিত জায়গায় জিও ব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। এ ছাড়া আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে গোলমরিচ, ক্যাপসিকাম, চুইঝাল, জিরা, পেঁয়াজ ও রসুনসহ ১০ থেকে ১২ পদের মসলা।

এ গ্রামে মসলা চাষ হচ্ছে সরকারি প্রণোদনায়। আমদানিনির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় এই গ্রামকে মসলা গ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে।

কুষ্টিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ গ্রামকে বেছে নেওয়া হয়েছে। পাঁচ বছরের এ প্রকল্পে যুক্ত হয়েছেন ১০০ কৃষক পরিবার। মাঠে মাঠে চারা ও বীজতলার জন্য শেড তৈরি করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ।

আনোয়ার জাহিদ বলেন, ‘আগামী তিন বছর পর এই গ্রামের কৃষকরা মুনাফা পেতে শুরু করবেন। মসলা উৎপাদনের পাশাপাশি চারাও বিক্রি করতে পারবেন তারা। এখান থেকেই সারাদেশে মসলার চাষাবাদ ছড়িয়ে দেওয়া হবে। আমাদের দেশে এসব মসলা বৈদেশিক মুদ্রায় আমদানি করা হয়। সেই খরচ সাশ্রয় করাই এর মূল লক্ষ্য।’ তিনি বলেন, বাংলাদেশ মসলার উৎপাদনে পিছিয়ে আছে। গ্রামের সবাই সম্মিলিতভাবে যেন এগিয়ে যেতে পারে, সেই চিন্তা থেকে সমবায় সমিতি গঠন করা হয়েছে।


কৃষক সলেমান আলী বলেন, ‘আমরা আগে ধান ও পাট আবাদ করতাম। এখন মসলা চাষ করে আমরা লাভবান হচ্ছি। পেঁয়াজ, মরিচ ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন মৌরী, আদা, হলুদ, চুইঝাল, গরম মসলা ও তেজপাতা চাষ শুরু করেছি।’

কৃষক আলী হোসেন বলেন, ‘যে সব মসলার চাষ হচ্ছে তার চারা সরকারই দিয়েছে। তারা জিও ব্যাগও দিয়েছে। আমরা গাছগুলো টেকাতে পারলে পরে আরও বেশি জায়গা নিয়ে করা হবে। আমরা চারা বিক্রি করেও অনেক টাকা পাব। এ ছাড়া জিও ব্যাগে যে আদা-হলুদ চাষ হয়, তা আাগে জানতাম না।’

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ গ্রামকে বেছে নেওয়া হয়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, ‘আমদানিনির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় পাইলট প্রকল্প হিসেবে এ মসলা গ্রাম গড়ে তোলা হয়েছে। এ গ্রামের সফলতার মাধ্যমে চাষ বাড়ানো-কমানো নির্ভর করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

1

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

2

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

3

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

4

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

5

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

6

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

7

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

8

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

9

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

10

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

11

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

12

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

15

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

16

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

17

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

18

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

19

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

20