কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শিক্ষামন্ত্রী

গাজীপুর সংবাদদাতা
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এজন্য কৃষি ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১১ জুলাই) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়াম ‘নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের আর কোথাও নেই। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই দেশ পিছিয়ে থাকবে না। তাই দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।

তিনি আরো বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হয়ে যায়। যা আমাদের দেশের জন্য একটি বড় ক্ষতি। এর ফলে আমরা 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সফলভাবে কাজে লাগাতে পারছি না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কোনো সময় যেনো নষ্ট না হয় সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যেনো কোন ধরনের সেশনজট না থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য (গাজীপুর-২) এম মঞ্জুরুল করিম রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শ

1

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

4

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

5

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

10

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

14

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

15

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

16

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

17

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

18

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

19

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

20