কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ


রাজশাহী প্রতিনিধিঃ অনুকূল প্রকৃতি আর ভালো লভের আশায় চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি জমিতে পাটের আবাদ হয়েছে,। যা আঞ্চলিক কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। 

কৃষি বিভাগের তথ্যনুর্যায়ী , চলতি মৌসুমে জেলাজুড়ে মোট ১৮ হাজার ৩৯৯ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত মৌসুমে আবাদের পরিমাণ ছিল ১৭ হাজার ৩০৫ হেক্টর। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার ১ হাজার ৯৪ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদ বাড়ার পাশাপাশি এবার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যও নেয়া হয়েছে।

চলতি বছর জেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৩৩৩ মেট্রিক টন, যা বিগত বছরের চেয়ে ৬৫৬ মেট্রিক টন বেশি। 

পাট অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নাদিম আক্তার জানিয়েছেন, মাঠের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে পুরো জেলায় প্রায় ৩ লাখ ৮১ হাজার ৬৯৬ কুইন্টাল পাট উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই উৎপাদন গত বছরের তুলনায় ২১ হাজার ২০২ কুইন্টাল বেশি।

রাজশাহীর নওহাটা পাটের বাজার ঘুরে দেখা গেছে, নতুন ও আগাম জাতের পাট প্রতি মণ ৪ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত দরে কেনাবেচা হচ্ছে। মৌসুমের শুরুতেই বাজারের এই চড়া ভাব বজায় থাকলে যারা আগাম জাতের পাট বুনেছেন, তারা দারুণ লাভবান হবেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কৃষি কর্মকর্তাদের মতে, এবার পাটের বীজ বপনের পর থেকে আবহাওয়া বেশ অনুকূলে ছিল। পরিমিত বৃষ্টিপাত, মাটির প্রয়োজনীয় আর্দ্রতা রক্ষা এবং মাঠ পর্যায়ে কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ করার কারণে পাটের গাছগুলো বেশ পুষ্ট ও দীর্ঘ হয়েছে। 

রাজশাহীর পবা উপজেলার চাষি রবিউল ইসলাম জানান, তিনি এবার চার বিঘা জমিতে আগাম জাতের পাট লাগিয়েছেন। গাছের বৃদ্ধি খুব ভালো হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, যদি সময়মতো পাট জাগ দেওয়ার জলাশয় নিশ্চিত করা যায়, শ্রমিক সংকট দূর করা এবং সরকারিভাবে ন্যায্যমূল্য তদারকি করা হয়- তবে আগামীতে পাটের আবাদ আরও বাড়বে।

একই কথা শোনা গেল বাগমারা উপজেলার চাষি সাইদুর রহমানের কণ্ঠে। পাঁচ বিঘা জমিতে পাট বোনা এই চাষি জানান, প্রাকৃতিক কারণে এবার গাছের চেহারা চমৎকার। তবে চাষ ধরে রাখতে পর্যাপ্ত সেচ বা পানির সুবিধা ও বাজারজাতকরণে সরকারি তদারকি বাড়ানো দরকার। চারঘাট উপজেলার কৃষক হৃদয়ও এবার তিন বিঘা জমিতে পাট চাষ করে গত বছরের চেয়ে ভালো ফলনের আশা করছেন। 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান,উন্নত মানের বীজ ব্যবহার, অনুকূল আবহাওয়া এবং চাষিদের বাড়তি আগ্রহের কারণেই এবার লক্ষ্যমাত্রা ছাড়ানো আবাদ সম্ভব হয়েছে। পাট কেবল মাঠের ফসল বা অর্থকরী পণ্য নয়, এটি আমাদের পরিবেশবান্ধব কৃষি অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

1

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

2

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

3

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

4

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

9

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

10

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

কৃষি খাতে স্থবিরতা

13

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

16

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

17

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

18

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

19

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

20