কৃষি সময়
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।


সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এ সমস্ত মেশিন বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষকে ঋণের নামে টাকা পয়সা দিয়ে ১৪ গুণ সুদসহ ফেরত নিচ্ছে যারা, তারপরও ঋণ শোধ হয়না। এরকম করে বহু মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে। আর আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশের মাটি, ঘাস, এই প্রকৃতির ঘ্রাণ শুঁকে শুঁকে, কোন মানুষটি একটু কষ্টে আছে, কোন মানুষটি বিষন্নতায় আছে, কোন মানুষটির একটা কাজ জোগানো যায়, সেটি খুঁজে খুঁজে বের করেন; সেই শেখ হাসিনাই আজ তাদের কাছে চ্যালেঞ্জিং ব্যক্তি হিসেবে অনেক সময় তার উপরে নানা ধরনের হস্তক্ষেপ আসে। 

মন্ত্রী বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে উন্নয়নে ভরপুর করে দেওয়া হবে।

মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে এলডিপিপি প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মিজানুর রহমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

3

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

4

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

9

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

10

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

11

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

12

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

13

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

16

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20