কৃষি সময়
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষি, খাদ্য ও  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের বিস্তৃর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানীমূখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুন ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ বিবিধ বিষয়ে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা জানান।

মতবিনিময়কালে কৃষি,  খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, প্রকৃত কৃষকগণ যাতে প্রণোদনা,  কৃষি ঋণসহ কৃষিবিষয়ক সহায়তা পায় সে বিষয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড প্রদানের জন্য সরকার কাজ শুরু করেছে বলেও প্রতিমন্ত্রী জানান।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

1

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

2

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

3

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

4

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

5

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

9

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

10

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

11

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

17

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

18

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

19

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

20