কৃষি সময়
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

নিজস্ব প্রতিবেদক 
কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ। কৃষি মন্ত্রণালয়ের  সচিব পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।

রফিকুল ই মোহামেদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।  তিনি সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা প্রশাসক হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি সচিব, ওএসডি( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা )  হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত ছিলেন।

 ই মোহামেদ দেশে বিদেশে বিভন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়েও কিছুকাল অধ্যাপনা করেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্স্টন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

রফিকুল ই মোহামেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

3

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

4

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

5

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

6

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

7

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

8

মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ‘ইয়ং ফিশারিজ স্টুডে

9

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

10

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

11

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

12

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

13

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

14

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

15

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

16

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

17

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

18

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

19

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

20