কৃষি সময়
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রায় ১ মাস শুন্য থাকার পর গত রোববার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালকের (ডিজি) রুটিন দায়িত্ব দেওয়া হয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. আমিনুল ইসলামকে। তিনি ডিজি নিয়োগের তিন দিনের মাথায় তা বাতিল করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) আফসারী খানমকে নিজ দায়িত্বের পাশাপাশি ব্রি’র মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মে) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মে তারিখের প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আফসারী খানমকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। 

তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মে-এর জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলামকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হয়।

দীর্ঘ ১ মাস পর গত ৩ মে দেশের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ব্রি’র মহাপরিচালক (ডিজি) পদে ড. আমিনুল ইসলামকে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত থেকে বিক্ষোভ করেন সংস্থাটির কিছু কর্মকর্তা-কর্মচারী। গতকাল সোমবার দিনভর গাজীপুরস্থ ব্রি ক্যাম্পাস কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিক্ষোভ করেছেন। তারা মূল গেটসহ কর্মকর্তাদের রুম ও গবেষণাগারেও তালা ঝুলিয়ে দেন। অন্য দিকে, নতুন ডিজিকে স্বাগত জানিয়ে পাল্টা শোডাউনও করেছেন কর্মকর্তা-কর্মচারীদের আরেকটি অংশ। 

এ নিয়ে গতকাল ব্রি’র ক্যাম্পাস ছিল উত্তপ্ত। মন্ত্রণালয়ে যোগদানের পর গতকাল দুপুরে পুলিশি নিরাপত্তায় প্রথম দিন অফিস করেছেন নতুন মহাপরিচালক ড. আমিনুল ইসলাম। নতুন ডিজি নিয়োগকে কেন্দ্র করে ব্রিতে নজিরবিহীন উত্তেজনা ও বিভক্তি গবেষণা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শৃঙ্খলাই নয়, দেশের কৃষি গবেষণা ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকেও ঝুঁকির মুখে ঠেলে দেয়। বিজ্ঞানীদের মধ্যে গ্রুপিংয়ের কারণে পরিস্থিতি সামাল দিতে আজ মঙ্গলবার আগের প্রজ্ঞাপন বাতিল করে একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে (মহাপরিচালক) আয়ন ব্যয়ন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

4

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

5

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

6

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

7

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

8

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

12

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

13

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

16

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

17

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

18

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

19

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

20