কৃষি সময়
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

 বিশেষ প্রতিবেদক
বিসিএস কৃষি ক্যাডারের জুনিয়র কর্মকর্তার উপর্যপুরি ঘুষিতে রক্তাক্ত হয়েছেন সিনিয়র কর্মকর্তা। রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। বিসিএস কৃষি ক্যাডারের দুই কর্মকর্তার মধ্যে এমন অপ্রীতিকর ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টার দিকে কেআইবি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) কর্মকর্তা বনি আমিন খানের সঙ্গে ডিএই'র অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এবং এ এম মাসুম বিল্লাহর এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

বনি আমিন খান ২৯তম বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তা এবং এ এম মাসুম বিল্লাহ ৩১তম বিসিএস কৃষি কর্মকর্তা। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  মাসুম বিল্লাহ তার দুই ব্যাচ সিনিয়র কর্মকর্তা বনি আমিন খানের মুখমণ্ডলে একাধিক ঘুষি মারেন। এতে তার মুখমণ্ডল ফুলে যায়। আঘাতের কারণে বাম চোখের নিচের অংশে রক্তাভ হয়। ঘটনাস্থলে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও কেআইবি'র সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও এ তথ্য ইতোমধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্যাডার কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

বনি আমিন খান অভিযোগ করে বলেন, কেআইবি চত্বরে তিনি এ হামলার শিকার হয়েছেন। অতর্কিতভাবেই তার মুখমণ্ডলে আঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রাতেই তিনি বাসায় ফিরেন। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালককে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সিনিয়র কর্মকর্তাকে ঘুষি মারার অভিযোগের বিষয়ে এ এম মাসুম বিল্লাহ বলেন, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার পরপরই সেখানে উপস্থিত এ্যাব নেতাদের সামনে আমি স্যারের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।'

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই খামারবাড়িতে বিএনপিপন্থি কর্মকর্তাদের মধ্যে পদায়নসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। বিশেষ করে প্রশাসন শাখাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কাকে সরিয়ে কে বসবেন, এ প্রতিযোগীতা শুরু হয়। ক্ষমতাসীন দলের সমর্থক কর্মকর্তাদের ওই বিভক্তির জেরেই বিএনপিপন্থী ওই দুই কর্মকর্তার মধ্যে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে কিছু সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিমকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফিতি কিছুটা বেড়েছে

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

3

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

6

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

7

জেলের জালে ধরা এক মণের কাতলা

8

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

9

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

10

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

15

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

16

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20